আমি আমার মতো থাকবো , তুমি তোমার মতো করে মানিয়ে নিও।
তুমি তোমার মতো থেকো , আমি আমাকে তোমার মতো করে মানিয়ে নিবো।
আমরা আমাদের মতো হলে , এই সমাজ আমাদের তাদের মতো করে মেনে নিবে।
কখনো ভেবো না , তা খুব সহজ হবে।
যে যেভাবে চলুক , আর যার মতো চলুক, পৃথিবী তার আপন গতিতে চলবে।
তুমি আমি যখন ছিলাম না, তখন ও সমাজ, সংসার , পৃথিবী ছিল , আবার যখন আমরা থাকবো না , তখন ও সব চলবে।
তাই যে এই পৃথিবী বানিয়েছে তার মতো চলাটাই , বুদ্ধিমানের কাজ।